
কলকাতা : রবিবার সন্ধ্যায় উল্টোডাঙার ক্যনাল ইস্ট রোডের একটি বাড়িতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ায় ওই বাড়ির একের পর এক গ্যাস সিলিণ্ডার বিস্ফোরন হয়। দমকলের অন্তত ১৩টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার খবর মেলেনি।
খাল সংলগ্ন জগন্নাথ মন্দিরের বিপরীতের ঘন বসতিপূর্ণ বাড়িতে বেশ কয়েকটি পরিবার থাকত। রাতের খাওয়ার তৈরির সময় কোনওভাবে এই দুর্ঘটনা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মহাষ্টমীর সন্ধ্যায় এই ঘটনার পর দ্রুত এলাকার মানুষজন ছুটে এসে থেকে আবাসিকদের দ্রুত সরিয়ে ফেললেও আগুন ছড়িয়ে পড়ে।
পুরসভার তরফে জানানো হয়েছে, উদ্ধার করা দুর্গতদের থাকা-খাওয়া এবং সব ব্যবস্থা পুরসভার তরফে করা হবে। এর জন্য কাছেই জায়গা চিহ্ণিত হয়েছে। দোতলা পুরনো কাঠের বাড়িতে মূলত নিম্ন আয়ের লোকজনের বাস।
