kolkata

3 years ago

Fire breaks out at a electric sub station: আশান্তির আবহেই রিষড়ার কাছে বিদ্যুতের সাব স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড

A major fire breaks out at a electric sub station near Rishra
A major fire breaks out at a electric sub station near Rishra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক আগুন শান্ত হতে না হতেই আবার আগুনের গ্রাসে রিষড়া! রিষড়ার কাছে বাঙ্গিহাটি এলাকায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাব স্টেশনে আগুন লাগল। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। দমকলবাহিনী ওই আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাঙ্গিহাটি এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ দিল্লি রোডের কাছে ওই সাব স্টেশনে আগুন লাগে। বিষয়টি প্রাথমিক ভাবে নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা ওই সাব স্টেশন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন।খবর দেন দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।

ওই সাব স্টেশনটি থেকে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। অগ্নিকাণ্ডের জেরে সেই পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।আগুন লাগার কারন অনুসন্ধান করছে দমকলের বিশেষ সদস্যের দল।  


You might also like!