kolkata

3 years ago

Horrible accident at Dum Dum Park:দমদম পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ৫, প্রাণে বাঁচলেন একজন

Horrible accident at Dum Dum Park
Horrible accident at Dum Dum Park

 

কলকাতা, ১০ এপ্রিল : মধ্যরাতে দমদম পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি হলেন ৫ জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে। পুলিশ জানিয়েছে, রবিবার রাত দেড়টা নাগাদ দমদম পার্ক মোড়ে সিগন্যালের লাল আলো দেখে দাঁড়িয়ে পড়ে একটি লরি। সেই সময় পিছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি এসইউভি গাড়ি, লরিটি দাঁড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক।

দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়িতে থাকা ৫ আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আরজিকর হাসপাতালে নিয়ে গেলে বাইকের চালককেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় আরও এক জনের। গাড়ির অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় লরির চালক।


You might also like!