
কলকাতা, ৪ ফেব্রুয়ারি : বোর্ডিংয়ের আগে চেকিংয়ের সময়, হ্যান্ড ব্যাগ থেকে গুলি উদ্ধারের জেরে কলকাতা বিমানবন্দরে এক বিমান যাত্রী-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যাত্রীর ব্যাগ থেকে মিলেছে ৪ রাউন্ড গুলি।
সূত্রের খবর, শুক্রবার রাতে বছর ৩০-এর ওই ব্যক্তি মহম্মদ গালিব মায়ের সঙ্গে এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু যাচ্ছিলেন। মহম্মদের হ্যান্ড ব্যাগ থেকে গুলি উদ্ধার হয়। ব্যাগে গুলি থাকার বিষয়টি সিআইএসএফের নজরে আসে। সূত্রের খবর, চিকিৎসার জন্য মাকে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিলেন তিনি। এয়ার এশিয়া বিমানে টিকিট কাটা ছিল তাঁদের দুজনের। ঘটনার নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, কে বা কারা এই ঘটনা সঙ্গে যুক্ত। পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে বিমানবন্দরে কার্তুজ-সহ এক ব্যক্তির গ্রেফতারের খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও আরও তৎপর হন। গোটা বিমানবন্দর কড়া নজরদারির আওতায় নিয়ে আসা হয়।
