Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

kolkata

3 years ago

রাজ্য বাজেট ২০২৩: রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ

Rastashree
Rastashree

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : ভালো রাস্তার দিকেই এবার বিশেষ ভাবে নজর দেওয়া হল ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে । বুধবার রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই গ্রাম বাংলায় নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প আনা হল। এই নতুন প্রকল্পের নাম ‘রাস্তাশ্রী’। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে অর্থমন্ত্রী এটাও জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে আগামী অর্থবর্ষে গ্রাম বাংলার বুকে ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ রাস্তার কাজ হাতে নেওয়া হচ্ছে।


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রামীণ এলাকার রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, একথা এক সপ্তাহ আগেই জানা গিয়েছিল। সঙ্গে এটাও জানা গিয়েছিল যে, নবান্ন থেকে এই মর্মে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছিল, সব ঠিকঠাক থাকলে, আগামী দেড় দুই মাসের মধ্যেই জেলার ওই সব রাস্তার সংস্কার বা নির্মাণের কাজ সেরে ফেলতে হবে। তাই অর্থকষ্টের মধ্যেও এবারের বাজেটে জোর পড়েছে রাস্তায়। চালু হচ্ছে ‘রাস্তাশ্রী’।

You might also like!