Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Update: নামছে পারদ, রাজ্যের ১০-এর বেশি জেলায় তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচে

Weather of Kolkata (File Picture)
Weather of Kolkata (File Picture)

 

কলকাতা, ৮ নভেম্বর  : রাজ্যে নামছে পারদ । বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস হলেও, রাজ্যের অন্তত ১০ জেলা শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৮ ডিগ্রি কিংবা তারও নিচে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের দুই বঙ্গেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিকে, আগামী দিন দুয়েকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ৯.৮, জলপাইগুড়িতে ১৬.৫, কালিম্পং-এ ১৩.৮, মুর্শিদাবাদে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.১ ডিগ্রি, রতুয়ায় ১৬.৭, শিলিগুড়ি ও শ্রীনিকেতনে যথাক্রমে ১৭ ও ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

You might also like!