International

2 years ago

Vast areas of Greece consumed by wildfires:দাবানলের গ্রাসে গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল, নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে অসংখ্য মানুষকে

Vast areas of Greece consumed by wildfires
Vast areas of Greece consumed by wildfires

 

এথেন্স, ২৪ জুলাই : গ্রীসের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ দাবানলের গ্রাসে। বিগত ৬ দিন ধরে দাবানলের আগুন জ্বলতে থাকায় রোডস দ্বিপের ১৯ হাজারের মতো বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ১৬ হাজার মানুষকে স্থলপথে এবং ৩ হাজার বাসিন্দাকে সমুদ্রপথে সরানো হয়। দাবানলের ধোঁয়ায় শ্বাসকষ্টের জন্য ৬ জনকে নিয়ে যেতে হয় হাসপাতালে।

গ্রীসের জলবায়ু পরিবর্তন ও অসামরিক সুরক্ষা মন্ত্রক জানিয়েছে, আগুনের গ্রাস থেকে বাঁচাতে এর আগে এত বেশি মানুষকে সরানো হয়নি। ভ্রমন সংস্থা টিইউআই এবং জেট ২ রোডস দ্বীপে তাদের উড়ান বাতিল করেছে। ওই দ্বীপ থেকে পর্যটকদের ফিরিয়ে আনতে পাঁচটি ফাকা বিমান নিয়ে যাবে জেট ২। যে সব পর্যটকদের সরিয়ে আনা হয়েছে, তারা ৯০ শতাংশই এসেছেন ইওরোপীয় দেশগুলি থেকে।


You might also like!