Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

International

1 year ago

Joe Biden: আমেরিকার নিউ অরলিন্সে "সন্ত্রাসী হামলায়" মৃত্যু বেড়ে ১৫, উদ্বিগ্ন জো বাইডেন

Joe Biden
Joe Biden

 

নিউ অরলিন্স, ২ জানুয়ারি : আমেরিকার নিউ অরলিন্সে "সন্ত্রাসী হামলায়" মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার ভোরে প্রচণ্ড গতিবেগ নিয়ে ছুটে আসা একটি গাড়ি অনেক মানুষকে পিষে দেয়। নিউ অরলিন্সের পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩০-এর। বেশি। ওই গাড়ি থেকে পুলিশের উপর গুলি চালানোর ঘটনাও ঘটে।ইংরেজি নতুন বছর উদযাপন চলছিল নিউ অরলিন্সে। শহরের কেন্দ্রস্থলে বোরবন স্ট্রিটে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। স্থানীয় সময় ভোর সাড়ে ৩টে নাগাদ তীব্র গতিতে একটি গাড়ি এসে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে।

নিউ অরলিন্সে ১৫ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, "যাঁরা মারা গিয়েছেন তাঁদের জন্য দেশ শোকাহত। কী ঘটেছে, কেন এমনটা ঘটেছে এবং জননিরাপত্তার জন্য ক্রমাগত কোনও হুমকি ছিল কিনা তা নির্ধারণ করতে এফবিআই তদন্ত করছে।"

You might also like!