Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Earthquake in Turkey: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫

Earthquake
Earthquake

 

আঙ্কারা, ২৫ ফেব্রুয়ারি  : গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের দুঃসহ স্মৃতি এখনও পুরোপুরি মেটেনি। তার মধ্যে শনিবার বিকেলে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ নিগদে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই প্রাণ বাঁচাতে আতঙ্কে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ।

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। শতাব্দীর প্রলয়ঙ্কারী ভূমিকম্পে দুই দেশে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধু তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ২১৮ জন। আর সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গৃহহীন হয়েছেন ২ কোটির বেশি মানুষ। ২ লক্ষ ৪০ হাজারের বেশি উদ্ধারকর্মী দিনরাত পরিশ্রম করে উদ্ধারকার্য চালিয়েছেন।

You might also like!