Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

6 months ago

Donald Trump: ইরানকে ক্যান্সারের সঙ্গে তুলনা ট্রাম্পের, বিঁধলেন পূর্বতন প্রেসিডেন্টদেরও

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ২৬ মার্চ : ইরানকে ক্যান্সারের সঙ্গে তুলনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আমেরিকার পূর্বতন প্রেসিডেন্টদেরও বিঁধেছেন ট্রাম্প। তাঁর কথায়, আগের রাষ্ট্রপতিদের সাহস ছিল না। চলমান পশ্চিম এশিয়া সংঘাত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমি এমন একটি কাজ করেছি, যা গত ৪৭ বছরে অন্য যে কোনও প্রেসিডেন্টের করা উচিত ছিল এবং আপনারা তাঁদের অনেককেই বলতে শুনেছেন, তাঁরা কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু তাঁদের তা করার সাহস ছিল না।"

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, "আমাদের আর কোনও উপায় ছিল না, কিন্তু আমি ভেবেছিলাম পরিস্থিতি আরও অনেক খারাপ হতো। স্বল্প মেয়াদে, আমাদের যা করতে হতো তা হলো এই ক্যান্সারকে নির্মূল করা। আমাদের এই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হতো। সেই ক্যান্সারটি ছিল পারমাণবিক অস্ত্রধারী ইরান। আমরা একে ছেঁটে ফেলেছি। এখন আমরা একে পুরোপুরি শেষ করে দেব।"

You might also like!