Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Train Collission : গ্রিসে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২৬ জনের, আহত হয়েছেন কমপক্ষে ৮৫

Train Collision
Train Collision

 

এথেন্স, ১ মার্চ  : গ্রিসে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৬ জন। এছাড়াও কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। লারিসার কাছে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটি থেসালোনিকি এবং লরিসার মধ্যে যাচ্ছিল। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়, দু’টি ট্রেনের মধ্যে একটি যাত্রীবাহী ও অপরটি মালবাহী ট্রেন ছিল।

দমকল বিভাগের মুখপাত্র ভাসিলিস ভারথাকোগিয়ানিস জানিয়েছেন, ‘দুই ট্রেনের মধ্যে যেভাবে সংঘর্ষ হয়েছে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।’ ট্রেনের ভেতর থেকে উদ্ধার হওয়া এক তরুণ যাত্রী বলেছেন, ‘বগির ভেতর মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মানুষ চিৎকার চেঁচামেচি করছিল।’ লারিসার গভর্নর কন্সতানতিনোস আগরোসতোস বলেছেন, সংঘর্ষ অনেক শক্তিশালী ছিল। যাত্রীবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে প্রথম দু'টি বগি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। ট্রেনের ভেতর থেকে প্রায় ২৫০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী ট্রেনটিতে ৩৫০ জনের মতো যাত্রী ছিলেন।


You might also like!