
ওয়াশিংটন, ২৮ ডিসেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি বরফের হ্রদে পড়ে এক মহিলাসহ তিন ভারতীয় বংশোদ্ভূত নাগরিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কোকোনিনো কাউন্টির উডস ক্যানিয়ন লেকে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার কোকোনিনো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, নিহতদের নাম নারায়ণ মুদ্দানা (৪৯), গোকুল মেদিসেতি (৪৭) এবং হরিতা মুদ্দানা। তিনজনই অ্যারিজোনার বাসিন্দা এবং মূলত ভারতীয় ছিলেন।
পুলিশ জানিয়েছে, ওই তিন জন উডস ক্যানিয়ন হ্রদে ঘুরতে গিয়েছিলেন। এই হ্রদটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রচন্ড ঠান্ডায় সেই হ্রদের জল জমে গিয়েছিল। সেই বরফের উপর দিয়ে হাঁটছিলেন এক মহিলা-সহ তিন জন। তাঁরা যখন হ্রদের প্রায় মাঝখানে, পায়ের চাপে আচমকাই বরফের আস্তরণ ভেঙে যায়। আর তিন জনেই হ্রদের জলে ডুবে যান।এক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখা মাত্রই পুলিশের খবর দেন। হরিতাকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।
