Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Washington: তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

Washington
Washington

 

ওয়াশিংটন ডিসি, ১১ ফেব্রুয়ারি : ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিপর্যয়ে সহায়তার ঘোষণা করেছে বিশ্বব্যাংক। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ককে সহায়তা হিসেবে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি। এটি দেশের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলা চিহ্নিত করবে। তুরস্কে বিদ্যমান দু’টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। মৌলিক অবকাঠামো পুনর্নির্মাণের জন্য সহায়তার এ অর্থ ব্যবহার করা হবে।


প্রসঙ্গত, ভূমিকম্পে তুরস্ক ও সীমান্তবর্তী সিরিয়ার অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তুরস্ক ও সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে বহু দেশ সাহায্য-সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে।


প্রসঙ্গত, গত সোমবার প্রবল ভূমিকম্প কেঁপে ওঠে তুরস্ক। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭, আর জিএমটি হিসেবে দুপুর ১টা ১৭-তে প্রথম ভূমিকম্প আঘাত হানে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানটেপ শহরের কাছে। মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। কম্পন অনুভূত হয় লেবানন, সিরিয়া, সাইপ্রাস, গ্রিনল্যান্ডেও। তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকা। মৃত্যুমিছিল যেন থামছেই না সেখানে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

You might also like!