Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Venomous snake inside the plane: প্লেনের ভেতরে বিষাক্ত গোখরো সাপ - পাইলট সামলে নিলেন সমস্যা

Venomous snake inside the plane:
Venomous snake inside the plane:

 

   দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ :নানা কারণে প্লেনের গোলযোগের কথা আমরা জানি। কিন্তু প্লেনের ভেতরে জীবন্ত বিষাক্ত 'সাপ'- এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে মনে হয় না। উড়ানের নানা বিপর্যয়ের কারণে উড়ানকে দ্রুত অবতরণ করতে হয়। কিন্তু একটা সাপের কারণে প্লেনকে ল্যান্ড করাতে হলো দক্ষিণ আফ্রিকায়। তাই বলে মাঝ আকাশে বিমানের ভিতরে বিষধর সাপের হদিশ মিলবে? অবিশ্বাস্য হলেও সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একটি বিমানে তাই ঘটেছে। আচমকা ককপিটে একটি বিষধর গোখরো সাপকে আবিষ্কার করেন পাইলট।

  পাইলটের বিচক্ষণতায় সমস্যা বেশি দূর গড়ায় নি। শুরুতে আতঙ্কিত হলেও শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। ঘটনা জানাজানি হতেই বিমানচালকের সাহস ও ধৈর্যের প্রশংসা করছেন সকলে। চার আসনের ছোট বিমান নিয়ে ওরসেস্টার থেকে নেলসপ্রুটের উদ্দেশে রওনা দেন বিমানচালক রুডলফ এরাসমাস। উড়ানের কিছুক্ষণ পরেই চার যাত্রী জানান, বিমানে একটি গোখরো সাপকে দেখেছেন। স্বভাবতই বিষধরের উপস্থিতিতে আতঙ্কিত হন তাঁরা। হইচই শুরু করেন। পরে সাপটি বিমানের ইজ্ঞিনের দিকে গায়েব হলে নিশ্চিন্ত হন। সকলেই ভেবেছিলেন, সেটি বাইরে বেরিয়ে গিয়েছে বুঝি। কিন্তু আসলে সাপ আর বিমান থেকে বাইরে যাবে কি করে?

  এই বিষয়টা সহজেই বুঝতে পারে বিচক্ষণ পাইলট। তিনি শুধু মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করে যান। বিমানচালক রুডলফ জানান, বিমান চালাতে চালাতে হঠাৎই পায়ে ঠান্ডা স্পর্শ পান তিনি। তাকিয়ে দেখেন, পায়ের কাছে মুখ বাড়িয়ে রয়েছে একটি গোখরো সাপ। আতঙ্কে চিৎকার করে উঠতে গেছিলেন, কিন্তু নিজেকে সামলে নেন। পাথরের মতো স্থির থেকে নিজের কর্তব্যপালন করেন। যাত্রীদের জানান, আপৎকালীন পরিস্থিতিতে কাছের বিমানবন্দরে জরুরি অবতরণ করবে বিমান। সেই মতো জোহানেসবার্গ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিমানটিকে তড়িঘড়ি নামানো হয়। যাত্রীরা এবং পাইলট রুডলফ নিরাপদে বিমান ছেড়েছেন। সকলেই খুশি বিমান চালকের তৎপরতায়

You might also like!