Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Taiwan: চিনের হাত থেকে আত্মরক্ষার জন্য তাইওয়ান তৈরী করেছে নিজস্ব প্রযুক্তিতে ডুবো জাহাজ - 'হাইকুন'

Taiwan has built its own submarine to defend itself from China - 'Haikun'
Taiwan has built its own submarine to defend itself from China - 'Haikun'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'হাইকুন' হলো চিন দেশের পুরান অনুযায়ী এক ধরনের ভয়ঙ্কর হিংস্র মাছ - যে জলের মতো প্রয়োজনে বাতাসে উরেও শিকার করতে পারে। তাইওয়ানের উপর চিনের আগ্রাসী নীতি বেড়েই চলেছে। ফলে দেশের অভ্যন্তরে সমস্ত মানুষ এখন চিন বিরোধী। এই পরিস্থিতেই তাইওয়ান বানালো অত্যাধুনিক ডুবো জাহাজ। চিনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে দেশটির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নিজেদের সমরাস্ত্রশিল্প এগিয়ে নিচ্ছে তাইওয়ান। বৃহস্পতিবার তাইওয়ানের বন্দরনগরী কাউসিউংয়ে সাবমেরিনটি উদ্বোধন করা হয়। দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সাবমেরিনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাই বলেন, আমাদের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। সমস্ত দেশবাসী উল্লোসিত হয়ে ওঠে তাদের এই সাফল্যে।

চিনের সম্ভাব্য আক্রমন প্রতিরোধেই তাইওয়ানের এই পদক্ষেপ। তাইওয়ানের সামরিক কর্মকর্তারা বলেছেন, সাবমেরিনটি তৈরিতে ১৫৪ কোটি ডলার ব্যয় হয়েছে। ডিজেল-ইলেকট্রিক পাওয়ার চালিত এই সাবমেরিনের নির্মাণকাজ শেষ হলেও কমিশনিংয়ের আগে আরো বেশ কয়েক দফা পরীক্ষার মধ্য দিয়ে যাবে। এরপর ২০২৪ সালের শেষ নাগাদ এটিকে সক্রিয় নৌ টহলে নামানো হতে পারে। এটা তাদের নৌশক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিলো বলেই আন্তর্জাতিক মহল মে করছে।

You might also like!