Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Iran : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, মৃত ৭

Strong earthquake shook Iran, dead 7
Strong earthquake shook Iran, dead 7

 

তেহেরান, ২৯ জানুয়ারি : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার রাত পৌনে দশটা নাগাদ উত্তর-পশ্চিম ইরানের একাধিক শহরে কম্পন অনুভূত হয়। ইতিমধ্য়ে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ৪৪০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মনে করা হচ্ছে, কম্পনের উৎসস্থল ছিল ইরান-তুরস্ক সীমান্ত এলাকায় খোয় শহর থেকে ১৪ কিলোমিটার দূরে ভূস্তর থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। জোরালো কম্পন অনুভূত হয় পশ্চিম আজারবাইজান প্রদেশের একাধিক শহরে।

ভূমিকম্পের মাঝেই ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহান শহরের একটি সামরিক ঘাঁটি থেকে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। তবে হামলার জেরে বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ভূমিকম্প ও ড্রোন হামলা, পরপর এই দুই ঘটনায় সে দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

You might also like!