Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Moscow : মস্কোর হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে শিশু সহ মৃত সাত

Seven dead, including children, in devastating Moscow
Seven dead, including children, in devastating Moscow

 

মস্কো, ২২ ফেব্রুয়ারি  : মঙ্গলবার গভীর রাতে মধ্য মস্কোর তাগানস্কি জেলার একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা এক হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শিশু সহ সাতজন অগ্নিদ্বগ্ধ হয়ে মারা গিয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১১ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে মধ্য মস্কোর তাগানস্কি জেলার একটি বহুতল ভবনের পঞ্চম তলায় থাকা এমকেএম নামে একটি হোটেলে আচমকাই আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচার চেষ্টা চালিয়েছিলেন আবাসিকরা। যদিও তাতে কোনও লাভ হয়নি। অগ্নিদগ্ধ হয়ে দুই শিশু সহ ছয় জন ঘটনাস্থলেই প্রাণ হারান। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হয়। অগ্নিদগ্ধ ১২ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকি‍ৎসাধীন অবস্থায় হাসপাতালে একজনের মৃত্যু হয়। ২০০ জনকে অবশ্য নিরাপদেই বহুতলের বিভিন্ন তলা থেকে উদ্ধার করা হয়।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে ওই হোটেলটিতে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে।


You might also like!