International

3 years ago

লড়াইয়ে নেই বরিস, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে কার্যত নিশ্চিত ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক

Rishi Sunak probably the next Britain Prime Minister
Rishi Sunak probably the next Britain Prime Minister

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাথমিক ভাবে শোনা গিয়েছিল, নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছেন ঋষি ও বরিস। কিন্তু রবিবার গভীর রাতে বরিস জানিয়ে দেন, দলের কারোও সঙ্গে কোনও সমঝোতা করে নেওয়া সম্ভব হয়নি। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে কার্যত নিশ্চিত ঋষি সুনাক । ইতিমধ্যেই দেশের অর্থনীতির উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন ঋষি সুনাক। তাঁর সঙ্গে ব্রিটেনের অন্তত ১৪০ জন এমপির সমর্থন রয়েছে বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে, ইতিহাসে প্রথমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন কোনও ভারতীয় বংশোদ্ভূত। প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে বরিস বলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন ছিল আমার কাছে। কিন্তু বর্তমান পরিস্থিতির বিচার করে আমার মনে হয়, সকলে একমত হয়ে প্রধানমন্ত্রী বেছে নেওয়াই মঙ্গলজনক। যিনিই প্রধানমন্ত্রী হোন, আমি তাঁকেই সমর্থন করব। কারণ পার্লামেন্টে যদি মতবিরোধ থাকে, তাহলে দেশকে পরিচালনা করা খবই কঠিন হয়ে পড়ে।” নির্বাচন প্রক্রিয়ার মধ্যে গেলে পার্লামেন্টে ভাঙন ধরা অবশ্যম্ভাবী। বরিসের মতে, দেশের উন্নতির কথা মাথায় রেখে ব্যক্তিগত ইচ্ছাকে বিসর্জন দিয়েছেন তিনি।

You might also like!