Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Rishi sunak: রেকর্ড জলবায়ু সহায়তা প্রতিশ্রুতি ঋষির, গ্রিন ক্লাইমেট ফান্ডে ২ বিলিয়ন ডলার দেবে ব্রিটেন

Rishi Sunak  (File Picture)
Rishi Sunak (File Picture)

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : রেকর্ড পরিমাণ জলবায়ু সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। গ্রিন ক্লাইমেট ফান্ডে ২ বিলিয়ন ডলার দেবে ব্রিটেন। এই ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনক। রবিবার সকালে ভারতে ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে, "প্রধানমন্ত্রী ঋষি সুনক ভারতে জি-২০ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড জলবায়ু সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।"

ব্রিটিশ হাই কমিশন আরও জানিয়েছে, "গ্রিন ক্লাইমেট তহবিলে ২ বিলিয়ন ডলার প্রদান করবে ব্রিটেন, যা বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করার জন্য ব্রিটেনের সবচেয়ে বড় একক তহবিল প্রতিশ্রুতি। গ্রিন ক্লাইমেট ফান্ডে ব্রিটেন £১.৬২ বিলিয়ন অবদান রাখবে, যা কোপ-১৫-এ কোপেনহেগেন চুক্তির পর ১৯৪টি দেশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।"

You might also like!