International

3 years ago

পুরনো দোকান ভেঙ্গে মাটি খুঁড়তেই ২৪০টি দেহাবশেষ!

পুরনো দোকান ভেঙ্গে মাটি খুঁড়তেই ২৪০টি দেহাবশেষ!
পুরনো দোকান ভেঙ্গে মাটি খুঁড়তেই ২৪০টি দেহাবশেষ!

 

বেশ কয়েক বছর ধরে চলছিল ডিপার্টমেন্টাল স্টোর। ইদানিং ব্যবসা না চলায় বন্ধ হয়ে যায় দোকানটি। বিল্ডিং তৈরির জন্য পুরনো ওই দোকান ভাঙতেই সামনে চলে এল ভয়ঙ্কর বিষয়। দেখা গেল, ওই দোকানের নীচে চাপা পড়ে রয়েছে কয়েকশো মৃতদেহ। এরমধ্যে প্রায় ১০০টি দেহই শিশুদের। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ওয়েলসের পেমব্রোকশিয়ারে একটি বন্ধ হয়ে যাওয়া ডিপার্টমেন্টাল স্টোরে। ওই স্টোরের মাটির নীচ থেকেই কমপক্ষে ২৪০টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে ওই ডিপার্টমেন্টাল স্টোরটি প্রায় ছিল ১০০ বছর পুরনো এবং এর পাশাপাশি জনপ্রিয়। নতুন বিল্ডিং তৈরির জন্য ওই পুরনো দোকান ভাঙা হলে, মাটি খুঁড়তেই ২৪০টি দেহাবশেষ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, মধ্য যুগে সেন্ট জেভিয়ার্সের সময়কালে ডমিনিকান সাধুদেরই হয়তো ওই জায়গায় কবর দেওয়া হয়েছিল। যে দেহাবশেষগুলি উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে প্রায় ১০০টি দেহই শিশুদের। এত সংখ্যক শিশুর দেহাবশেষ দেখে মনে করা হচ্ছে যে সেই সময়ে শিশুদের মৃত্যুহার অত্যন্ত বেশি ছিল। দেহগুলিকে পুনরায় কবর দেওয়ার আগে উদ্ধার হওয়া দেহগুলির হাড়ের অ্যানালাইসিস করা হবে বলে জানা যাচ্ছে।


You might also like!