Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Bangladesh : বাংলাদেশে আরও মহার্ঘ রান্নার গ্যাস, এক ধাক্কায় বাড়ল ২৬৬ টাকা

price of cooking gas increased by Tk 266 in Bangladesh
price of cooking gas increased by Tk 266 in Bangladesh

 

ঢাকা, ২ ফেব্রুয়ারি  : বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বভাবিক মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল আম আদমির। আর তার মধ্যে বৃহস্পতিবার বিকেলে এক ধাক্কায় ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩২ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে এক হাজার ৪৯৮ জন।

গত বছরের ডিসেম্বরে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২৯৭ টাকা। নতুন বছরের শুরুতে সেই গ্যাসের দাম কমিয়ে করা হয় এক হাজার ২৩২ টাকা। অর্থা‍ৎ প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৬৫ টাকা। নতুন বছরে রান্নার গ্যাসের সামান্য কমলেও সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছিল। কিন্তু এদিন এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ায় সেই হাসি তো উধাও হয়েছে, উল্টে ঠান্ডাতেও অনেকের ঘাম ছুটতে শুরু করেছে।

১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ রেগুলেটরি এনার্জি কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল বলেছেন, বিস্ববাজারে প্রোপেনের দাম অনেকটাই বেড়েছে। তাছাড়া ডলারের তুলনায় টাকার দাম কমার ফলে আমদানিকৃত তরলীকৃত গ্যাস কিনতে গত মাসের তুলনায় বাড়তি খরচ হচ্ছে।

You might also like!