International

3 years ago

Soloman Island : সলোমন দ্বীপরাষ্ট্রে তীব্র ভূমিকম্প; কম্পাঙ্ক ৭.৩, কাঁপল ঘর-বাড়ি

Powerful earthquake felt in soloman island
Powerful earthquake felt in soloman island

 

হোনিয়ারা, ২২ নভেম্বর : শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপরাষ্ট্রে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত না পাওয়া গেলেও আতঙ্ক তৈরি হয় দ্বীপরাষ্ট্রে। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে ঘর-বাড়ি, আসবাবপত্র নষ্ট হয়েছে। আতঙ্কে রাস্তায় নেমে আসেন অনেকে। প্রায় ২০ সেকেন্ড ধরে অনুভূত হয় কম্পন।

দ্বীপরাষ্ট্র হওয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের প্রায় ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে জারি হয়েছে সতর্কতা। বাসিন্দাদের উঁচু জায়গায় যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। পরে জানা যায়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৭.৩৩ মিনিট নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। সলোমন দ্বীপপুঞ্জের মালাঙ্গোর দক্ষিণ-পশ্চিমে কম্পন অনুভূত হয়।

You might also like!