
কায়রো, ২৫ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশরের রাজধানী কায়রোতে দুই তরুণ বিশিষ্ট যোগ প্রশিক্ষক রিম জাবাক এবং নাদা আদেলের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন। প্রধানমন্ত্রী মিশর জুড়ে যোগব্যায়ামকে জনপ্রিয় করার জন্য তাঁদের প্রশংসা করেন এবং তাঁদের ভারত সফরের জন্য উৎসাহিত করেন। তাঁরা মিশরে যোগব্যায়ামের প্রতি তাঁদের উৎসাহের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন করেন।
মোদীর সঙ্গে দেখা করে খুশি প্রকাশ করেছেন উভয়েই। মিশরীয় যোগ প্রশিক্ষক রিম জাবাক প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করার পরে বলেছেন, "এটা দেখে খুব ভালো লাগছে যে তার ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও, তার কাছে যোগব্যায়াম এবং মিশর এবং সারা বিশ্বে এর গুরুত্ব সম্পর্কে কথা বলার সময় ছিল। আমি খুব মুগ্ধ হয়েছি, যে তিনি মিশরের যোগ সম্প্রদায় সম্পর্কে আগ্রহী। বিশ্বের সমস্ত ধর্ম শান্তি থেকে আসে এবং এটি এমন কিছু যা আমি যোগ থেকে শিখেছি।"
