Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Narendra Modi : ভারত ও মিশরের মধ্যে মউ স্বাক্ষর, কূটনৈতিক সম্পর্কের স্মরণে পোস্টাল স্ট্যাম্প বিনিময়

Narendra Modi ,  Abdel Fattah el-Sisi
Narendra Modi , Abdel Fattah el-Sisi

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি  : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি। বুধবার দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক নানা বিষয়ে বৈঠক করেছেন মোদী ও আব্দেল ফাত্তা এল-সিসি। মিশরের রাষ্ট্রপতির সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

এদিন দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ এল-সিসি। ভারত ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর স্মরণে দুই দেশের মধ্যে পোস্টাল স্ট্যাম্প বিনিময়ের সাক্ষী থাকেন মোদী ও আব্দেল ফাত্তাহ এল-সিসি। এছাড়াও সাইবার নিরাপত্তা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, যুব বিষয়ক সহযোগিতা এবং সম্প্রচারের ক্ষেত্রে সমঝোতা স্মারক বিনিময় করেছে ভারত ও মিশর।


You might also like!