International

3 years ago

Piyush goyal : অস্ট্রেলিয়ার সংসদে পাস ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি, পীযূষ বললেন যুগান্তকারী মুহূর্ত

Piyush goyal on business with australia
Piyush goyal on business with australia

 

নয়াদিল্লি, ২২ নভেম্বর : "ভারতের সঙ্গে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি পার্লামেন্টে পাস হয়েছে”, মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এই বার্তার প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এটি অস্ট্রেলিয়া এবং ভারতের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত, আজকের এই উল্লেখযোগ্য মাইলফলক অর্জনের জন্য ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের অভিনন্দন জানাতে চাই।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথমবার তাঁরা ১০০ শতাংশ সামগ্রীর ওপর শুল্কমুক্ত আমদানি দিচ্ছে। এটিও এক দশক পর একটি উন্নত দেশের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি।


You might also like!