International

2 years ago

Heavy rain in Japan:জাপানে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত; হতাহত ৪, গঠিত টাস্ক ফোর্স

People's life disrupted by heavy rain in Japan; Casualties 4, task force formed
People's life disrupted by heavy rain in Japan; Casualties 4, task force formed

 

টোকিও, ১০ জুলাই : জাপানে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। দক্ষিণ-পশ্চিম জাপানে ভূমিধস এবং বৃষ্টিপাত জনিত কারণে অন্তত একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৬ জন। নিহত এক ৭৭ বছরের বৃদ্ধা ফুকো উকার বাসিন্দা। কিউসু দ্বীপের কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

নিচু এলাকার বাসিন্দাদের অবিলম্বে সুরক্ষিত স্থানে সরে যেতে বলেছে আবহাওয়া দফতর। ফুকো উকা এবং ওইটা প্রদেশে অতি প্রবল বর্ষণের সর্ব্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতির ওপর নজর রাখতে প্রধানমন্ত্রীর দপ্তর একটি ‘টাস্ক ফোর্স’ গঠন করেছে।

You might also like!