Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Peru:পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৪

Passenger bus sinks in Peru, 24 killed
Passenger bus sinks in Peru, 24 killed

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লাতিন আমেরিকার দেশ পেরুতে একটি বাস ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। বাসটি হুয়ানকাভেলিকা এলাকায় দুর্গম পাহাড়ি ভূখণ্ডে আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বাসটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি একপর্যায়ে খাদে পড়ে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো স্থানীয় গণমাধ্যম নিউজ আউটলেট আরপিপিকে বলেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল।লা রিপাবলিকা পত্রিকা অনুমান করেছে যে, ৩৬ জনের মতো আহত হতে পারে। তবে আয়াকুচোর আঞ্চলিক সরকার জানিয়েছে যে, তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীর চিকিৎসা করেছে।

You might also like!