International

3 years ago

North Korea: ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, প্রত্যাঘাত দক্ষিণ কোরিয়ারও

North Korea fires 'unidentified ballistic missile
North Korea fires 'unidentified ballistic missile

 

সিওল, ২ নভেম্বর : আরও একবার ‘বদলা’ নিল উত্তর কোরিয়া। ১০টি ভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। বুধবার একের পর পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে এল দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জলসীমার কাছাকাছি সামুদ্রিক সীমান্তের দক্ষিণ অংশে। সিওল জানিয়েছে, এই "প্রথমবারের মতো" উত্তর কোরিয়ান ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার জলসীমার খুব কাছাকাছি আঘাত হেনেছে।

এদিকে, প্রত্যাঘাতে দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনার তরফে জানানো হয়েছে, বুধবার ভোরের দিকে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জয়েন্ট চিফস অফ স্টাফের অপারেশন পরিচালক কাং শিন-চুল বলেছেন, "উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ খুবই অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য। কারণ এটি দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক জলসীমার কাছাকাছি সামুদ্রিক সীমান্তের দক্ষিণে পড়েছে।" প্রসঙ্গত, ১০টি ভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।


You might also like!