Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

North Korea: দক্ষিণ কোরিয়া-আমেরিকার সামরিক মহড়ার আগে জোড়া মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

North Korea fired pair missiles ahead
North Korea fired pair missiles ahead

 

পিয়ং ইয়াং, ১৩ মার্চ : কয়েকদিন পরেই শুরু হবে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়া। তার আগেই হুঁশিয়ারি দিতে দু’টি মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। রবিবার সকালে পূর্বদিক লক্ষ্য করে মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে। প্রসঙ্গত, দুই দেশের যৌথ সামরিক মহড়াকে যুদ্ধের সমান বলেই মনে করছে কিমের প্রশাসন। সোমবার এই খবর প্রকাশ করে উত্তর কোরিয়া।

জাতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, “কোরীয় উপদ্বীপের পূর্বদিক লক্ষ্য করে দু’টি মিসাইল ছোঁড়া হয়েছে। যে অবস্থানের উদ্দেশে মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল, সেখানেই সঠিকভাবে আছড়ে পড়েছে আমাদের ক্ষেপণাস্ত্র।” যদিও কোন এলাকা উত্তর কোরিয়ার নিশানায় ছিল, সেই প্রসঙ্গে কিছু জানায়নি কিমের দেশ।

এদিকে, সোমবার থেকেই শুরু হবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। এই মহড়ার আগে সতর্কতা জারি করতে চেয়েই মিসাইল ছোঁড়া হয়েছে বলে সাফ দাবি উত্তর কোরিয়া জাতীয় সংবাদমাধ্যমের। “সাম্রাজ্যবাদী আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পুতুল সরকার একসঙ্গে মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করছে। এহেন আচরণকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলেই মনে করছে উত্তর কোরিয়া।”

মিসাইল উৎক্ষেপণের বিরোধিতা করে অবশ্য কোনও বার্তা দেয়নি দক্ষিণ কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র। সিওলের তরফে শুধু জানানো হয়েছে, একটি মিসাইল উৎক্ষেপণের ঘটনা তারা জানতে পেরেছেন। যদিও সেই মিসাইল কোথায় আছড়ে পড়েছে, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই দক্ষিণ কোরিয়ার।

You might also like!