Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

International

6 months ago

Nepal Vote Counting Update: নেপালে ভোটগণনা, এগিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি

Balen Shah's Rastriya Swatantra Party Leads In 47 Constituencies
Balen Shah's Rastriya Swatantra Party Leads In 47 Constituencies

 

কাঠমান্ডু, ৬ মার্চ : বিক্ষোভে বিপর্যস্ত ওলি সরকারের পতনের পর নেপাল বৃহস্পতিবার ফের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তারপরেই শুরু হয়েছে ভোটগণনা| শুক্রবারও চলছে গণনা| এ দিন শেষ পাওয়া খবর অনুযায়ী, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এখনও পর্যন্ত ২৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেস, এই দুই পুরোনো রাজনৈতিক দলই আপাতত তিনটি করে আসনে এগিয়ে আছে। সেদেশের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বেশিরভাগ জেলায় বৃহস্পতিবার রাত থেকেই ভোটগণনা শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে| গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে বিক্ষোভের পর পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের। তার পর থেকে সে দেশের শাসনভার রয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেতৃত্ব দেন এই অন্তর্বর্তী সরকারের। প্রায় ছ’মাস পর নেপালে ফের সরকার গঠন হতে চলেছে।

You might also like!