Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

International

3 years ago

Hamas attack on Israel: হামাস জঙ্গিদের হামলায় ইজরায়েলে মৃত্যু ৩০০-র বেশি, আহতের সংখ্যা কমপক্ষে ১,৫৯০

Hamas attack on Israel (Collected)
Hamas attack on Israel (Collected)

 

গাজা, ৮ অক্টোবর : হামাস জঙ্গিদের হামলায় রক্তবন্যা বইছে ইজরায়েলে। এখনও পর্যন্ত ৩০০-র বেশি ইজরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে এবং অন্তত ১,৫৯০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্স মাধ্যমে ফের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, "যে সব জায়গায় হামাস মোতায়েন রয়েছে, লুকিয়ে আছে সেই খারাপ শহর, আমরা সেগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করব। আমি গাজার বাসিন্দাদের বলছি, এখনই চলে যান, কারণ আমরা সর্বত্র অভিযান চালাব।"

যুদ্ধ ঘোষণার পরেই শুরু হয়ে গেল লড়াই। শনিবার দুপুরে ইজরায়েল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণার পরেই গাজা ভূখণ্ডের প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয়েছে বিমান হামলা। ‘জবাব’ দিয়েছে হামাসও। গাজার সীমানা পেরিয়ে কয়েকশো প্যালেস্তেনীয় যোদ্ধা শনিবারই ঢুকে পড়েছে ইজরায়েলের ভূখণ্ডে। পাশাপাশি, নতুন করে রকেট হামলা চালানো হয়েছে।


You might also like!