Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Man shot dead by dog : কুকুর মারতে সুপারি! পোষ্যের গুলিতে নিহত শিকারি

pet
pet

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এমন ঘটনাও ঘটে। পোষ্যকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শিকারে। আর সেই পোষ্যের গুলিতে মৃত্যু হলো শিকারির। ঘটনাটি ঘটে আমেরিকার কানসসে। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পোষ্যর ছোড়া গুলিতে মারা গিয়েছেন ৩০ বছর বয়সি এক যুবক। পিকআপ ট্রাকে চেপে শিকারে বেরিয়েছিলেন ওই যুবক। গাড়িতে রাখা ছিল বন্দুক। শিকারে যেতে তুলে নিয়েছিলেন নিজের পোষ্যটিকেও। কিন্তু পোষ্যকে নিয়ে শিকারে বেরনোই নাকি কাল হয়, দাবি স্থানীয়দের। এই ঘটনায় ভীত হয়ে উঠেছে ওই যুবকের পড়শীরা। এমন ঘটনায় তারা বিস্মিত।

 সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিজেই পিকআপ ট্রাক চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। চালকের আসনে বসেছিলেন তিনি। পিছনের আসনে রাখা ছিল বন্দুক। রাস্তায় কোনও ভাবে ওই বন্দুকে পা পড়ে যায় পোষ্যটির। তাতেই বেরিয়ে যায় গুলি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৯টা বেজে ৪০ মিনিটে ঘটনাটি ঘটে। ইস্ট ৮০ স্ট্রিট হয়ে এগোচ্ছিল পিকআপ ট্রাকটি। দক্ষিণ উইচিটা থেকে পিকআপ ট্রাকটি যখন ৪৫ মাইল দূরে, সেই সময় দুর্ঘটনা ঘটে যায়। বিষয়টি জানা মাত্র ঘটনাস্থলে পৌঁছয় একটি মেডিক্যাল টিম। গুলিবিদ্ধ যুবককে সিপিআর-ও দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। এই মর্মান্তিক ঘটনায় নাগরিক মহল হতবাক। তবে প্রশ্ন, ২০২৩ সালেও যারা শিকার করতে যান,তাদের মানসিক অবস্থা কি খুব সুস্থ!

You might also like!