
মস্কো, ২৪ ডিসেম্বর : প্রবল ঠাণ্ডার মধ্যেই রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন লাগায় পুড়ে মারা গিয়েছেন ২০ জন। শুক্রবার মধ্যরাতে সাইবেরিয়ার কেমেরোভো শহরে এই ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। কাগজে কলমে ওই বৃদ্ধাশ্রমগুলি ব্যক্তিগত সম্পত্তি হিসাবে দেখানো হয়।
দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন এমন ভাবে ছড়িয়েছে যে, আবাসনের দ্বিতীয় তলা পুরোটাই পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কী ভাবে ওই আবাসনে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকল সূত্রের খবর, রাশিয়ায় বয়স্কদের জন্য এমন বহু আবাসন খুলে রাখা রয়েছে, যার কোনও উপযুক্ত নথিপত্র নেই। শীত থেকে বাঁচতে কেউ আগুন ধরিয়েছিলেন কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
