Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Joe Biden : গুপ্তচর বেলুন প্রতিহত করায় কোনও আফসোস নেই : জো বাইডেন

Joe Biden
Joe Biden

 

ওয়াশিংটন, ১৭ ফেব্রুয়ারি : মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, আমেরিকার আকাশে চীনা গুপ্তচর বেলুন সন্দেহে তিনটি উড়ন্ত বস্তুকে গুলি করে নামানোর জন্য তিনি ক্ষমা চাইবেন না। জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনও সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তবে, এই বস্তুগুলি, চীনা গুপ্তচর বেলুন নয় বলেও জানিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, চিনের সঙ্গে কোনও ঠান্ডা যুদ্ধে যেতে চায় না আমেরিকা। প্রয়োজনে আলোচনায় প্রস্তুত।

বৃহস্পতিবার (আমেরিকার সময় অনুযায়ী) বেলুনকাণ্ড নিয়ে মুখ খুলে জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, আমেরিকার আকাশে চিনা ‘গুপ্তচর’ বেলুন নষ্ট করার পর আরও যে বেলুনগুলি নজরে এসেছিল তা চিনের বা অন্য কোনও দেশের ছিল বলে এখনও তাঁর দেশের গোয়েন্দা সংস্থাগুলি কোনও তথ্য দেয়নি। তবে আমেরিকার আকাশকে রক্ষা করতে তিনি সব রকমের ব্যবস্থা নিতে অঙ্গীকারবদ্ধ। তিনি যোগ করেন, ‘‘আমেরিকার আকাশে এই ধরনের সন্দেহজনক বেলুনের সংখ্যা হঠাৎ করে বেড়েছে বলে কোনও প্রমাণ নেই। তবে চিনা বেলুনের দেখা মেলার পর থেকে আমেরিকা আরও বেশি সতর্ক হয়েছে।’’

You might also like!