Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Palestine : প্যালেস্তেনীয় জনতার উপর নির্বিচারে গুলি ইজরায়েলি সেনার! মৃত্যু ১১ জনের, আহত শতাধিক

Israeli army raid killed 11 Palestinians
Israeli army raid killed 11 Palestinians

 

নাবলুস, ২৩ ফেব্রুয়ারি : প্যালেস্তেনীয় জনতার উপর ইজরায়েলি সেনার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হল ওয়েস্ট ব্যাঙ্কের নাবলুস। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার ইজরায়েল অধিকৃত ওই শহরে ইজরায়েলি সেনার গুলির শিকার হয়েছেন অন্তত ১১ জন। আহতের সংখ্যা শতাধিক। প্যালেস্তেনীয় স্বাস্থ্যমন্ত্রক এই অভিযানের তীব্র সমালোচনা করেছে।

দু'জন প্যালেস্তেনীয় 'জঙ্গির' খোঁজে নাবলুসে সেনা অভিযান শুরু হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধা দেন বলে অভিযোগ। প্রতিবাদী জনতা ইট-পাথর ছুড়লে সেই উত্তেজনা থেকেই সংঘর্ষ শুরু হয়। ইজরায়েলি সেনার এলোপাথাড়ি গুলিতে এক নাবালক-সহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা শতাধিক।

You might also like!