Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Imran khan: ইসলামাবাদ যাওয়ার পথে ফের দুর্ঘটনার মুখে ইমরান খানের কনভয়

Imran Khan
Imran Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  তোষাখানা মামলার শুনানিতে হাজিরা দিতে ইসলামাবাদ যাচ্ছিলেন ইমরান , সেই যাত্রা পথেই দুর্ঘটনার কবলে পড়ে  ইমরান খানের কনভয় ,সূত্রের খবর অনুযায়ী,কনভয়ের একটি গাড়ি উল্টে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে এখানেই দুর্ঘটনার শেষ নয়, ইমরান লাহোরের বাড়ি থেকে বার হতেই তার পাঁচিল ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ। গ্রেফতার করল ২০ জন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীকে।

পুলিশের এই পদক্ষেপকে তীব্র ধিক্কার জানিয়েছেন ইমরান, তিনি বলেন-‘‘জামান পার্কে আমার বাড়িতে আমার স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। সে সময় পুলিশ ঢুকে পড়েছে। কোন আইনে তারা এ সব করছে?’’

সম্প্রতি ইমরানের বাড়ির সামনে পুলিশ আর পিটিআই কর্মী-সমর্থকদের সংঘাত চলতে। ইমরানকে গ্রেফতার করতে চায় পুলিশ। তাতে বাধা দিচ্ছে তাঁর দলের কর্মী সমর্থকেরা। এই কারণে, দুই পক্ষের সংঘর্ষের জেরে আহত হয়েছেন বেশ কয়েক জন। এই ঘটনার একটি ভিডিয়ো ও প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে ইমরানের বাড়ির গেট ভেঙে ঢোকার আগে পুলিশ ঘোষণা করে, ‘‘১৪৪ ধারা জারি রয়েছে। এই আবহে আপনারা জমায়েত করবেন না।’’আর এই ঘোষণার পরেই বুলডোজার দিয়ে ইমরানের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ। বেশ কয়েক জন পিটিআই কর্মীকে আটক করে। 

You might also like!