
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্থান প্রায় 'দেউলিয়া' ঘোষণার মুখে। দেশের অর্থনীতি সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া দাম।দেশ ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখোমুখি। এই অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে বন্দি করার জন্য সচেষ্ট বর্তমান প্রশাসন। ঠিক সেই সময় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধারে একটি বিস্তারিত পরিকল্পনা’ (রোডম্যাপ) তুলে ধরে শাসকগোষ্ঠীকে চ্যালেঞ্জ জানিয়েছেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
রবিবার লাহোরের মিনার-ই-পাকিস্তান এলাকায় এক সমাবেশ থেকে দেশকে সংকট থেকে উদ্ধারে ১০ দফা পরিকল্পনার কথা জানান তিনি।
ইমরান খান বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, দেশকে বাঁচানোর কোনো পরিকল্পনা বা অভিপ্রায় ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর নেই। তিনি বলেন,এই মুহূর্তে দেশকে বাঁচানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন দেশকে বাঁচাতে গেলে কয়েকটি গুরুত্বপূর্ণ সিধান্ত নিতে হবে। যেমন
১) বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রবাসী পাকিস্তানিদের সরাসরি পাকিস্তানে বিনিয়োগে অনুপ্রাণিত করতে হবে।
২) পর্যটনের উন্নয়নের করতে হবে।
৩) সরকারের আয় বাড়ানোর জন্য খনিজ সম্পদকে গুরুত্ব দিতে হবে।
৪) ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পুনরুজ্জীবিত করতে হবে।
৫) রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে পদক্ষেপ নিতে হবে।
৬) চীনের সহায়তায় দেশের কৃষিজ উৎপাদন বাড়াতে যা প্রয়োজন তা করতে হবে।
৭) সরকারের বাজেট ঘাটতি কমিয়ে আনতে হবে।
৮) গৃহনির্মাণের যে সরকারিভাবে অর্থায়নের কর্মসূচি আছে তা প্রয়োগ করতে হবে।
৯) বস্তিবাসীর জন্য ঘর নির্মাণ করবে।
১০) হেলথ কার্ড আবার চালু করা হবে।
ইমরান মনে করেন, পাকিস্তানে বর্তমানে যেসব সংকট চলছে, এসব সংকট থেকে উত্তরণের ‘সহজ কোনো পথ’ নেই। এ জন্য কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। এসব কঠিন কঠিন সিদ্ধান্ত শুধু সরকারই নিতে পারে। কারণ, দেশের জনগণ সেই অধিকার শুধু সরকারকে দিয়েছেন। এখন দেখার পাকিস্থানের বর্তমান সরকার এই বিষয়টিকে কিভাবে গ্রহণ করেন।
