Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

German Chancellor : দু'দিনের সফরে শনিবারই ভারতে আসছেন ওলাফ স্কোলজ, এ দেশে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

German Chancellor
German Chancellor

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : আগামী শনিবার, ২৫ ফেব্রুয়ারি দুই দিনের ভারত সফরে আসছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। দু'দিনের এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন জার্মান চ্যান্সেলর। দুই নেতা উভয় দেশের সিইও এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করবেন।

জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এটাই হতে চলেছে চ্যান্সেলর স্কোলজের প্রথম ভারত সফর। এই সফরের সময় তাঁর সঙ্গে থাকবেন ঊর্ধ্বতন আধিকারিকরা এবং একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রসঙ্গত, ভারত ও জার্মানি কৌশলগত অংশীদারিত্ব ভাগ করা মূল্যবোধ, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার দ্বারা প্রতিষ্ঠিত। সুদৃঢ় বিনিয়োগ ও বাণিজ্য সংযোগ, সবুজ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা এবং ক্রমবর্ধমান জনগণের মধ্যে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করেছে। 

You might also like!