Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Fire breaks out at Dhaka: ঢাকার নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে; ধোঁয়ায় অসুস্থ ১০ জন, যানজটে ভোগান্তি

Fire breaks out at dhaka new market
Fire breaks out at dhaka new market

 

ঢাকা, ১৫ এপ্রিল : বাংলাদেশের ঢাকার বাজারে ফের অগ্নিকাণ্ড! শনিবার ভোরে আগুন লাগে ঢাকার নিউ সুপার মার্কেটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধি দফতরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ৯.১০ মিনিট নাগাদ আগুন আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে শনিবার ভোরে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাশাপাশি কাজ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ভোর ৫.৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে এবং ৫.৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্য-সহ ১০ জন, তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অসুস্থরা হলেন- ফায়ার সার্ভিসের সদস্য রাসেল, শান্ত, তৌফিক ও ভলেন্টিয়ার রিফাত-সহ ১০ জন।

নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার পরে সিটি কলেজ থেকে নিউ মার্কেট পর্যন্ত মিরপুর রোড বন্ধ রাখা হয়। ফলে সৃষ্টি হয় যানজটের। গুলিস্তান ও বঙ্গবাজার থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে যাওয়া পরিবহনগুলি রুট পরিবর্তন করে শাহবাগ থেকে সায়েন্সল্যাব হয়ে চলাচল করে।


You might also like!