Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Donald Trump : নিষেধাজ্ঞার মেয়াদ শেষ, ক্যাপিটলে হামলার দু'বছর পর ফেসবুক ও ইন্সটাতে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ২৬ জানুয়ারি : নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায়, দু’বছর পর আবারও ফেসবুকে ফিরছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আগামী সপ্তাহে পুনঃস্থাপিত করা হবে। ফেসবুকের পরিচালক সংস্থা মেটার ক্যালিফোর্নিয়ার দফতর থেকে বুধবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প যদি আবার উস্কানিমূলক কোনও পোস্ট করেন তবে তা সরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে এক মাস থেকে দু’বছরের নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

প্রসঙ্গত, ক্যাপিটলে দাঙ্গায় উস্কানিমূলক পোস্টের জন্য দুই বছর আগে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিংসায় উস্কানি জোগানোর অভিযোগে ট্রাম্পের উপর দু’বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। সেই সময় ফেসবুকের তরফে জানানো হয়েছিল, দু’বছর পরে পর্যালোচনার করে যদি মনে হয় জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে, তবেই ট্রাম্পের উপরে চাপানো নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সেই মতো এবার সুখবর দিল মেটা।


You might also like!