International

3 years ago

Earthquake in Ankara : তুরস্কের আঙ্কারায় ৬.০ তীব্রতার ভূমিকম্প, ভারতের অরুণাচল প্রদেশেও ভূকম্পন

earthquake felt in arunachal, ankara
earthquake felt in arunachal, ankara

 

নয়াদিল্লি, ২৩ নভেম্বর  : বিশ্বব্যাপী ভূমিকম্পের রেশ যেন থামতেই চাইছে না। ভারতও পরপর ভূমিকম্পে কেঁপে উঠছে। বুধবার সকালে ৭টায় কেঁপে ওঠে অরুণাচল প্রদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। কম্পনের কেন্দ্রস্থল ছিল বাসর অঞ্চল। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল।


এদিকে সারা বিশ্বেই সম্প্রতি ভূমিকম্প প্রবণতা দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিনই ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের রাজধানী আঙ্কারাও। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.০। যদিও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মাত্র ২ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

You might also like!