Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Earthquake in Morocco : মরক্কোয় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২,০১২, তিন-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Earthquake in Morocco (Symbolic Picture )
Earthquake in Morocco (Symbolic Picture )

 

রাবাত, ১০ সেপ্টেম্বর : ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। শুক্রবার রাতের ভয়াবহ ভূমিকম্পে রবিবার সকাল পর্যন্ত মরক্কোয় মোট মৃত্যু ২-হাজার ছাড়িয়েছে, সংখ্যাটি ২,০১২। আহতের সংখ্যা বহু। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই পুরোদমে চলছে উদ্ধারকাজ। বিশ্বের নানা প্রান্ত থেকে মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। মরক্কোয় তিন-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আফ্রিকার উত্তর-পশ্চিমের ছোট পাহাড়ি দেশ মরক্কো। শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সে দেশ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১.১১ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮।

এর পর ছোট ছোট কয়েকটি আফটার শকেও কেঁপেছে মরক্কো। মারাকাশ শহর থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রাতে যে সময় কম্পন অনুভূত হয়, অনেকেই তখন ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পের প্রতিঘাতে একাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। গত ৬০ বছরে মরক্কো এত বীভৎস প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়নি। রবিবার সকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২,০১২ ও আহতের সংখ্যা ২,০৫৯।


You might also like!