Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

Afghanistan : আফগানিস্তানে ঠাণ্ডায় মৃত্যু ২০ জনের, শীতের প্রকোপে মারা গেল ৪ হাজার গৃহপালিত পশু

Cold wave in Afghanistan kills 20
Cold wave in Afghanistan kills 20

 

কাবুল, ১৬ জানুয়ারি : কনকনে ঠাণ্ডায় কাঁপছে আফগানিস্তান। হঠাৎ করেই আফগানিস্তান জুড়ে তাপমাত্রার পারদ নীচে নামতে শুরু করেছে। যার জেরে আফগানিস্তানে ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে। কনকনে ঠান্ডায় যখন আফগানিস্তানে ২০ জন মানুষের মৃত্যু হয়েছে, সেই সময় বাগদিস প্রদেশ থেকে অন্য খবর আসতে শুরু করেছে। প্রচণ্ড ঠান্ডায় বাগদিস প্রদেশে কমপক্ষে ৪ হাজার গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে।

হেরাট প্রদেশে প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে রাস্তার উপর মৃত্যু হয় এক ব্যক্তির। হেরাট প্রদেশ থেকে ওই ব্যক্তি ইরানে পাড়ি দিতে যান। ইরানে অবৈধভাবে পাড়ি দিতে গিয়েই রাস্তার উপর ঠান্ডায় জমে মৃত্যু হয় ওই ব্যক্তির। শীতের দাপটে এই মুহূর্তে জবুথবু আফগানিস্তান।


You might also like!