Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

International

3 years ago

America: আমেরিকায় চিনা নববর্ষের অনুষ্ঠান রক্তাক্ত; বন্দুকবাজের হামলায় হত অন্তত ১০, আহত ৯

America
America

 

বেজিং, ২২ জানুয়ারি : চিনা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান হল রক্তাক্ত। আমেরিকার ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। জখম হয়েছেন ৯। শনিবার ছিল চিনা নববর্ষ। সেই উপলক্ষে মন্টেরে পার্কে জড়ো হয়েছিল বহু মানুষ। সেই অনুষ্ঠান শেষ হতেই বন্দুকবাজের তাণ্ডব শুরু হয়ে যায়। স্থানীয় সময় শনিবার রাত ১০টার পরে বন্দুকবাজের হামলা শুরু হয়।

তবে এখনও পর্যন্ত বন্দুকবাজকে গ্রেফতার করা গিয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঘটনাস্থলের দখল নিয়েছে পুলিশ। আহতদের এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে এবং কেন গুলি চালানোর ঘটনা ঘটল তা জানতে আরও সময় লাগবে বলে পুলিশ জানিয়েছে।

You might also like!