Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Turkey : ত্রাণসামগ্রী নিয়ে তুরস্কের উদ্দেশে রওনা এনডিআরএফ-র আরেকটি দল

Another team of NDRF left for Turkey
Another team of NDRF left for Turkey

 

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য 'অপারেশন দোস্ত' শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানে আরেকটি দলকে তুরস্কে পাঠানো হয়েছে। চিকিৎসা, রেশন, ত্রাণ সরঞ্জাম এবং এনডিআরএফ কর্মীদের পাঠানোর জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন হিন্দন এয়ারবেস গাজিয়াবাদে যান।

কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ভারত তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য একটি হাসপাতালও খুলেছে। তিনি জানান, এনডিআরএফ টিম ও প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের সন্ধান পাওয়া যায়। তুরস্ক ও সিরিয়ায় বেশ কয়েকটি ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। দুই দেশেই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।


You might also like!