Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Signature Bank USA: মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল আরেকটি ব্যাংক, এবার সিগনেচার

Signature Bank
Signature Bank

 

ওয়াশিংটন: সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক বন্ধ হয়ে গেল। এর নাম সিগনেচার ব্যাংক।

সাপ্তাহিক ছুটির দিনে নিউইয়র্কভিত্তিক এ ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যথারীতি আমেরিকার ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে।ক্রিপ্টোকারেন্সি শিল্পের অন্যতম প্রধান ব্যাংক ছিল এই সিগনেচার ব্যাংক। যার মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৬ কোটি ডলার এবং তাদের আমানত আছে ৮ হাজার ৮৫০ কোটি ডলার।

এর আগে গত ১০ মার্চ দেউলিয়া হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। যা ছিল যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। এর আগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর ‘ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক’ বন্ধের ঘটনাটি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতা ছিল। সে হিসেবে সিগনেচার ব্যাংক বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সেই ইতিহাসে তৃতীয় বৃহত্তম নজির।

You might also like!