International

3 years ago

Taiwan : ফের তাইওয়ান সীমান্তে উত্তেজনা, ৭১টি যুদ্ধ বিমান পাঠাল চিন

Taiown border
Taiown border

 

ওয়ালিভ (মহারাষ্ট্র), ২৬ ডিসেম্বর : আগস্ট মাসে আমেরিকার স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে চিন সামরিক মহড়া শুরু করেছিল। ফের তাইয়ান সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। আকস্মিকভাবে চিন তাইওয়ানে ৭১টি যুদ্ধ বিমান পাঠিয়েছে। ৭টি যুদ্ধ জাহাজও পৌঁছে গিয়েছে তাইওয়ানের জল সীমানায়। তার মধ্যে ৪৭টি বিমান দুই দেশের সীমান্ত পার করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক সোমবার এই খবর জানিয়েছে।

তাইওয়ান জানিয়েছে, এই চিনা আগ্রাসনে তাইওয়ানও নজরদারি বাড়িয়েছে। তাদের ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যবস্থা, নিজস্ব নৌ বাহিনী দিয়ে এর মোকাবিলা করা হবে। সম্প্রতি আমেরিকা-তাইওয়ানের সম্পর্ক ভাল চোখে দেখা হচ্ছে না বলে জানিয়েছে চিন। সেজন্য তাদের এই পদক্ষেপ। বিশেষ করে আমেরিকার প্রতিরক্ষা সংক্রান্ত বিলে তাইওয়ানের পক্ষ নেওয়ায় এই বার্তা বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

যেসব যুদ্ধ বিমান তাইওয়ানেল পাঠানো হয়েছে তার মধ্যে আছে ১৮ জে ৬ যুদ্ধ বিমান, ১১ জে ১ যুদ্ধ বিমান, ৬ সু-৩০ ফাইটার ও ড্রোন। তাইওয়ানের উপর চিনের হেনস্থা ক্রমশ বেড়েই চলেছে।

 

You might also like!