
কলকাতা, ২৯ অক্টোবর : শনিবার থেকে কলকাতায় শুরু হল ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের ব্যবস্থাপনায় রবীন্দ্র সদনে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব । ২৯ অক্টোবর থেকে এই চলচ্চিত্র উৎসব চলবে ২ নভেম্বর পর্যন্ত। বিগত দুটি বছরের করোনা পরিস্থিতির বেড়াজাল কাটিয়ে আবার সবকিছুই পুরনো ছন্দে ফিরে আসছে। সেই রকম ভাবেই চলতি বছরে চতুর্থ বারের জন্য কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে রবীন্দ্র সদনে। আজ অর্থাৎ ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেই উপলক্ষ্যে এদিন কলকাতা প্রেসক্লাবে আয়োজিত হয় একটি আলোচনা সভা। এই আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডঃ হাছান মাহমুদ। আর এই আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশের উন্নয়ন’। বাংলাদেশের মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এই প্রসঙ্গে বক্তৃতা রাখেন। এছাড়াও তিনি বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্কের কথা বারে বারে তুলে ধরেন। তাঁর কথায়, দেশ আলাদা হলেও কাঁটাতারের বিভাজন দুই দেশের মানুষের মধ্যে বিশেষ প্রভাব ফেলেনি। এছাড়াও এদিনের আলোচনা সভার প্রধান ববক্ত বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধাপে ধাপে উন্নয়নের সিঁড়ি চড়ছে। আগামী দিনে এই ভাবেই আরও এগিয়ে যাওয়ার আশা রাখছে বাংলাদেশ সরকার। এছাড়াও ওপার বাংলার একাধিক ক্ষেত্রে উন্নয়নের বিভিন্ন বিষয় এদিন সর্বসমক্ষে তুলে ধরেন ডঃ হাছান মাহমুদ। এছাড়াও এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস সহ কক্সবাজারের এম পি এবং বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের বিশিষ্ট সাংবাদিকেরা। আজ থেকেই কলকাতার বুকে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হল। প্রতিদিন দুপুর বারোটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব উপভোগ করতে পারবেন জনসাধারণ । ২ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। নন্দন ১,২ এবং ৩- এ চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে ২৫ টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, চারটি প্রামাণ্য চলচ্চিত্র এবং আটটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হবে বলে জানা গিয়েছে। কলকাতায় এই বাংলাদেশ চলচ্চিত্র উৎসব এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে যোগাযোগকে সুমধুর করে তুলবে, তা বলাই বাহুল্য। কলকাতায় এবার চতুর্থ বারের জন্য বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেখানে যে চলচ্চিত্র গুলি দর্শকরা দেখতে পাবেন সেগুলি হল ,’হাসিনা এ ডটার্স টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘বিউটি সার্কাস’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘কালবেলা’, ‘নোনা জলের কাব্য’, ‘রাত জাগা ফুল’ ‘ঊনপঞ্চাশ বাতাস’ সহ আরও একাধিক।
