Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

International

3 years ago

Maxico : মেক্সিকোতে পথ দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু, আহত হয়েছেন বেশ কয়েকজন

Road Accident at Maxico
Road Accident at Maxico

 

মেক্সিকো সিটি, ২১ ফেব্রুয়ারি : মেক্সিকোতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জন পরিযায়ী শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে মধ্য মেক্সিকোর পিউবলাতে। ওই পরিযায়ী শ্রমিকেরা কলম্বিয়া, ভেনেজুয়েলা ও মধ্য আমেরিকা থেকে মেক্সিকো যাচ্ছিল। একটি বাসে মোট ৪৫ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। যাদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয় দুর্ঘটনাস্থলেই। বাকি দুজনের মৃত্যু হয় হাসপাতালে।

আরও পাঁচ পরিযায়ী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তারা ভর্তি রয়েছে হাসপাতালে। হাল্কা চোট পেয়েছেন আরও আট শ্রমিক। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পিউবলা প্রদেশের এক পুলিস কর্তা জানিয়েছেন, ওই পরিযায়ী শ্রমিকের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। তিনি আরও জানিয়েছেন, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময়ই পাল্টি খেয়ে যায়। যার ফলে ঘটেছে দুর্ঘটনাটি।


You might also like!