
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবতী মা হলেন কেনিয়ার অ্যাগনেস। কেন জানেন? কারণ তিনি ১১টি সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু প্রত্যেক সন্ধানই জন্ম থেকে অন্ধ। তাই তিনি স্থানীয়দের কাছে ‘পৃথিবীর সব থেকে দুর্ভাগ্যবতী মা’ হিসাবে পরিচিত। ২০০১ সাল নাগাদ বিবাহ করেন অ্যাগনেস। তারপর বছরখানেকের মধ্যেই অন্তঃসত্ত্বা হন তিনি। তার কয়েক মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেন তিনি। তবে দেখা যায়, অ্যাগনেস যে সন্তানের জন্ম দিয়েছেন সে দৃষ্টিহীন। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও ওই শিশুর দৃষ্টিশক্তি ছাড়া জন্ম নেওয়ার কারণ খুঁজে বার করতে পারেননি। দৃষ্টিহীন সন্তান জন্ম নেওয়ার অ্যাগনেস-সহ পরিবারের সকলে আশাহত হয়ে পড়েন। কিন্তু তবুও অ্যাগনেস ও তাঁর স্বামী সুস্থ সন্তান জন্ম দেওয়ার আশায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তবে অ্যাগনেসের দ্বিতীয় সন্তানও জন্মান্ধ ছিল। এরপর থেকে প্রায় ৯টি সন্তানের জন্ম দিতে থাকেন কেনিয়ার ওই মহিলা, কিন্ত সবকটিই জন্মান্ধ। আশা ছিল, তাঁর এক জন সন্তানের অন্তত দৃষ্টিশক্তি থাকবে। যাতে সেই সন্তান তার বাকি দাদা-দিদিদের খেয়াল রাখতে পারে। কিন্তু অ্যাগনেসের সেই আশা পূর্ণ হয়নি। চিকিৎসকেরা অ্যাগনেসের বার বার দৃষ্টিহীন সন্তান জন্ম দেওয়ার কারণ খুঁজে পাননি। তবে অ্যাগনেসের গ্রামবাসীদের একাংশের মতে তিনি ‘অভিশপ্ত’। আবার একাংশের মতে কেউ বা কারা তাঁর উপর ‘কালো জাদু’ করেছে। আর সেই কারণেই নাকি অ্যাগনেস বার বার দৃষ্টিহীন সন্তানের জন্ম দিয়েছেন।
